সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
ফাইল ছবি
নিহত জিয়ারুল হোসেন ওরফে রাজু (২৫) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধানখোলা গ্রামের বাসিন্দা।
মনিরুজ্জামান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, রাতের বেলা একদল বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।
“এসময় নদীয়া জেলার নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি ছুড়লে জিয়ারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান।”
সঙ্গীরা তার লাশ বাংলাদেশে নিয়ে এসেছে বলেও জানান ওই বিজিবি কর্মকর্তা।
