গাজীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাজীপুরের কোনাবাড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর বরাত দিয়ে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, বেলা ১টার দিকে আবু ইউসুফ, তার ভাই আকাশ এবং মুনির কোনাবাড়ি কলেজের সামনে খলিল মিয়ার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে আবু ইউসুফ পানিতে তলিয়ে গেলে মুনির তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। রাস্তার চলাচলকারী লোকজন এ দৃশ্য দেখে শিশু দুটিকে উদ্ধার করলেও আবু ইউসুফ ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেয়ার পথে মুনির মারা যায়।
