হবিগঞ্জে জামায়াত-আ. লীগ সংঘর্ষ
হবিগঞ্জের নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সংঘর্ষে জড়িত অভিযোগে পুলিশ ২৭ জনকে আটক করেছে।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম জানান, দুপুরে নবীগঞ্জ শহরে জামায়াতে-শিবির সমর্থকরা একটি মিছিল বের করে।
এতে আওয়ামী লীগ নেতাকর্মীরা বাধা দিলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।
এ সময় জামায়াত সমর্থক কয়েকজনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালানো হয়।
পরে নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের ২৭ নেতকর্মীকে আটকও করে।
শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এএসপি নাজমুল।
