খেলাঘর সংগঠক রিপন বড়ুয়ার মৃত্যু
খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক রিপন বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রিপন বড়ুয়ার স্বজন সাংবাদিক প্রবীর বড়–য়া জানান, মঙ্গলবার ভোররাতে নগরীর একটি বেসরাকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির এই সদস্য। তার বয়স হয়ছিল ৪৫ বছর।
বিকালে নিজ গ্রাম ফটিকছড়ির হাইদচকিয়ায় রিপনের শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানান তিনি।
রিপন বড়ুয়ার মৃত্যুতে খেলাঘরের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, খেলাঘর ঢাকা মহানগর সভাপতি ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরী, মহানগর কমিটির সভাপতি অধ্যাপক ড. গাজী সালেহউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপিকা রোজী সেন শোক জানিয়েছেন।
