২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নকল সার্টিফিকেট তৈরির’ সরঞ্জামসহ আটক ১

রাজধানীর খিলগাঁও থেকে নকল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2014, 08:55 PM

Updated : 22 Aug 2022, 07:08 PM

র‌্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুরে খিলগাঁওয়ের গোড়ানে লুবনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান থেকে মো. মামুনকে (৩২) আটক করা হয়।

“সেই দোকানে মামুন বিভিন্ন মাদ্রাসার নামে ও জন্ম নিবন্ধনের নকল সনদ তৈরি করে বিক্রি করতেন।”

ওই দোকান থেকে কম্পিউটার, দুটি প্রিন্টারসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা মাকসুদুল জানান।