‘পাচারের সময়’ ট্রাকভর্তি ইলিশ আটক
ভারতে পাচারের চেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর থেকে এক ট্রাক ইলিশ মাছ আটক করেছে বিজিবি।
রোববার ঝাউডাঙ্গা থেকে মাছগুলো আটক হলেও কোনো পাচারকারীকে ধরতে পারেনি বলে বিজিবি জানিয়েছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর এ টি এম আহসান হাবিব সাংবাদিকদের জানান, সাতক্ষীরার ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল আগে থেকে অবস্থান নেয়।
ভোরে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির ওই টহল দল একটি ট্রাককে ধাওয়া করলে চালকসহ অন্যরা ট্রাকটি রেখে পালিয়ে যায়।
পরে ট্রাক থেকে ৩৮০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
