২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: বাদীর জবানবন্দি গ্রহণ

ইউরোপ থেকে পরিচালিত একটি অনলাইন সংবাদপত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিচারকদের নিয়ে কটূক্তির অভিযোগে এক প্রবাসীর করা আর্জিতে বাদীর জবানবন্দি শুনেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 03:50 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

মোস্তাফিজুর রহমান সুজন নামের এক আইনজীবী গত বৃহস্পতিবার শিব্বির আহমেদ নামের সুইডেন প্রবাসী এক ব্যক্তিরে বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলার আর্জি জানান।

ঢাকার সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম শামসুল আলম রোববার বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের জন্য অপেক্ষামান রাখেন।

মামলার আরজিতে বলা হয়, “গত ৮ সেপ্টেম্বর ‘নরডিক বার্তা’ নামের একটি অনলাইন সংবাদপত্রে এক প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘মানসিক বিকারগ্রস্ত রোগী’; ‘একগুঁয়ে’ এবং ‘বাংলাদেশের বিচারকরা হাসিনার কথা অক্ষরে অক্ষরে পালন করে বিচারিক ব্যবস্থা হত্যায় নিয়োজিত’ বলে মন্তব্য করা হয়।”

এ ধরনের ‘কটূক্তিপূর্ণ মন্তব্য করায়’ তথ্য-প্রযুক্তি আইনে মামলার এই আর্জি জানিয়েছেন মোস্তাফিজুর রহমান সুজন।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা