শিশু ধর্ষণ, কলেজছাত্র গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে শহরের ডলুয়াবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই শিশুটি কৌশলে বাসার সিঁড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে শিশির। এসময় শিশুটির চিৎকারে আসে-পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এবং শিশিরকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় শনিবার সকালের মেয়েটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন বলেও জানান ওসি কামাল হোসেন।
