২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুকুরে নেমে ২ শিশুর মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে দুই শিশু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 11:41 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ডাকড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চারঘাট থানার ওসি গোলাম মর্তুজা।

নিহতরা হল- স্থানীয় ইসলামের ছেলে মোস্তফা (১১) ও সাহাদুলের ছেলে খোকন (১১)।

তারা ডাকড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত। দুজনের কেউই সাঁতার জানত না বলে স্বজনরা জানিয়েছে।

স্থানীয় কয়েকজনের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলে যাওয়ার জন্য ওই দুই শিশু সকালে পুকুরে গোসল করতে গিয়েছিল। পরে অনেকক্ষণ তাদের কোন খোঁজ না পেয়ে পুকুরে খোঁজ করে তাদের লাশ পাওয়া যায়।