২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নৃত্যে-নাটকে শারদ আবাহন

সংস্কৃতি চর্চা কেন্দ্র ফেইম-এর উদ্যোগে শরৎকালকে বরণ করে নিতে চট্টগ্রামে শুরু হয়েছে দু’দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 10:14 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শুক্রবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজন ‘ছন্দে, নাট্যে শারদ আবাহন’ নামের এই আয়োজনের প্রথমদিনে একক কত্থক নৃত্য পরিবেশন করেন শিল্পী তিলোত্তমা সেনগুপ্তা।

তিলোত্তমার পরিবেশনায় ছিল দাঁদরা, ঠুমরি, ভজন, দোল, যুগলবন্দি, তারানাসহ কত্থক ‍নাচের নানা আঙ্গিক।

নটরাজের বিশাল মূর্তি আর ১০৮টি প্রদীপের আলোয় প্রাচীন ভারতীয় মঞ্চ সজ্জার আবহনে বিরজু মহারাজের শিষ্য তিলোত্তমার নাচ মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।

আবহন সঙ্গীতে ছিলেন শিল্পী শর্মিলা চক্রবর্তী ও প্রকাশ রায়, তবলায় রনি চৌধুরী, আবৃত্তিতে অঞ্চল চৌধুরী ও নিশিগন্ধা দাশগুপ্তা।

শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে থাকবে অসীম দাশের পরিচালনায় নাটক ‘অমৃতের সন্ধানে’।