২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে চাঁদাবাজির মামলায় স্থানীয় সাংবাদিক কারাগারে

ফরিদপুর সদরে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগের মামলায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 08:02 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভির জেলা প্রতিনিধি আরিফ ইসলামকে (৪০) গ্রেপ্তারের পর শুক্রবার আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

ফরিদপুর কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, জুন মাসে শহরের কমলাপুর এলাকার ব্যবসায়ী আব্দুল হককে আটকে রেখে তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেন আরিফ।  গত ১৪ জুলাই ওই ব্যবসায়ী বাদি হয়ে আরিফের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এর আগে ২০১২ সালে আরেকটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ার পর তিন মাস হাজতবাস শেষে উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।