২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার বেলা ৪টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোজ্জাম্মেল হক (৫০), মুকুল হোসেন (৩৮) ও জামাল উদ্দিন (৪৫)। এরা একই গ্রামের বাসিন্দা।

চারঘাট থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, বালাদিয়াড় গ্রামের তফেল উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে প্রথমে প্রথমে মুকুল হোসেন নামে। বেশ কিছুক্ষণ তার কোনা সাড়া না পেয়ে জামাল উদ্দিন ও মোজাম্মেল হকও সেখানে নামে।

ওসি বলেন, “পর পর তিনজন ট্যাংকের ভেতরে প্রবেশ করা পর তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। প্রায় আধা ঘণ্টা পরে তারা ট্যাংকের মুখ দিয়ে টর্চ লাইট ফেলে তিনজনকে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহগুলো উদ্ধার করে।”

তিনি বলেন, “ট্যাংকের ভেতরে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা কো হচ্ছে।”