ফিরোজা বেগমের মৃত্যুতে ভারতীয় হাই কমিশনারের শোক
উপমহাদেশের কিংবদন্তী নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ।
মঙ্গলবার রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিরোজা বেগম। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
হাই কমিশনার বলেন, “সংগীত এবং কলায় অসামান্য অবদান এবং পথ প্রদর্শকের ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
ফিরোজা বেগম শুধু বাংলাদেশই নয়, ভারতের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে আছেন উল্লেখ করে হাই কমিশনার এই শিল্পীর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।
