২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় চাঁদার টোকেনসহ আটক ১

নোয়াখালীর হাতিয়ায় চাঁদা আদায়ের টোকেনসহ এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার উপজেলার রামচরণ বাজার থেকে আবুল কাশেম (৪৩) ওরফে হাজী কাশেমকে আটক করা হয়। তিনি সুখচর ইউনিয়নের চর আমানউল্লাহ গ্রামের আবুল হাশেমের ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাহাত জানান, চাঁদা আদায়ের জন্য জেলেদের টোকেন দিচ্ছে গোপনে এমন খবর পেয়ে দুপুরে রামচরণ বাজার থেকে ২০টি চাঁদার টোকেনসহ কাশেমকে আটক করা হয়।

তিনি আরো জানান, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে ভয় দেখিয়ে কাশেম টোকেনের মাধ্যমে চাঁদা আদায় করে। কাশেম টোকেন দিয়ে ট্রলার প্রতি ৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত চাঁদা সংগ্রহ করত।