চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে রহমান একটি ভাড়া করা মাইক্রোবাসে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার সময় শাহ আমানত সেতু এলাকায় বাকলিয়া থানা পুলিশের চেকপোস্টে গাড়িটি থামানো হয়।
“সন্দেহজনক আচরণের কারণে রহমানকে তল্লাশি করা হলে তার কাছে দুটি এলজি পাওয়া যায়।”
ওসি মহসিন জানান, অস্ত্রগুলো ‘বিক্রির উদ্দেশ্যে’ কক্সবাজার থেকে চট্টগ্রামে নেয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমান পুলিশকে জানিয়েছেন।
