দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় দুর্ঘটনা দুটি হয় বলে পুলিশ জানিয়েছে।
ফুলবাড়ীতে দুর্ঘনায় নিহত হন সাবেক বিজিবি সদস্য সুরুজ আলী। পার্বতীপুরের মারা যান খানসামা উপজেলার কাচিনিয়া গ্রামের যুবক অলিউল (২৭)।
ফুলবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে উপজেলার বেজাই মোড়ে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে একটি ট্রাক দিনাজপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সুরুজ আলী নিহত হন।
এ ঘটনায় ট্রাকসহ চালক পলাতক রয়েছে।
একটি গাড়ির ধাক্কায় অলিউল নিহত হয়েছেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে।
