পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত
পিরোজপুরে বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
পিরোজপুর সদর থানার এসআই বিকাশ চন্দ্র দাস জানান, বুধবার সকাল পৌনে ৭টার দিকে শহরের পুলিশ লাইনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, সকালে পুলিশ লাইনস সড়কে যাত্রী নিয়ে যাওয়ার সময় অটোরিকশাটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে এর চালকসহ কয়েক যাত্রী আহত হন।
কালামকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
