জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
'এ' থেকে 'এইচ' পর্যন্ত আটটি ইউনিটের অধীনে পরীক্ষাগুলো নেয়া হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ, ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, ‘ডি’ ইউনিটে জীববিজ্ঞান অনুষদ, ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ এবং 'এফ' ইউনিটে আইন অনুষদ, 'জি' ইউনিটে আইবিএ-জেইউ এবং ‘এইচ’ ইউনিটে আইআইটি বিভাগের পরীক্ষা নেয়া হবে।
১৭ সেপ্টেম্বর বুধবার মোট পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের, ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার মোট ছয় শিফটে ‘ডি’ ইউনিটের, ২০ সেপ্টেম্বর শনিবার প্রথম তিনটি শিফটে ‘বি’ ইউনিট এবং পরের দুটি শিফটে ‘এইচ’ ইউনিটের পরীক্ষা হবে।
২১ সেপ্টেম্বর রোববার প্রথম চারটি শিফটে ‘ই’ ইউনিটের এবং পঞ্চম শিফটে ‘জি’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া একই দিন পঞ্চম শিফটে 'জি' ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
২২ সেপ্টেম্বর সোমবার মোট চারটি শিফটে ‘সি’ ইউনিটের এবং ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুটি শিফটে ‘এফ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে জাবিতে এবারের ভর্তি পরীক্ষা শেষ হবে।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।
