৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক শিশুসহ চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ।
এরা হলেন- কুষ্টিয়ার মিরপুরের তসলিম উদ্দিনের স্ত্রী জবা বেগম (৩৬), নাটোর সদরের তেবাড়িয়া গ্রামের মৃত সালাম মণ্ডলের স্ত্রী শাকিলা (৩০) ও তার পুত্র আলিফ (৬) একই জেলার মৃত আকরাম মণ্ডলের স্ত্রী হাজরা বেওয়া (৬০)।
হিলি সিপি ক্যাম্প কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশিরা চোরাই পথে মঙ্গলবার সকালে ভারতে প্রবেশ করে। হিলি বাজারে যাওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ।
রাত সাড়ে ৮টার দিকে তাদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
