২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

ভোলার দৌলতখানে মাদকসেবী ছেলেকে পুলিশে দিয়েছেন মা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:13 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

মঙ্গলবার উপজেলার চরশুভী গ্রাম থেকে মাদকাসক্ত মোশারেফকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিত মোশারেফ ওই গ্রামের শাহে আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় মোশারেফকে তার মা শেপু বেগম পুলিশের হাতে তুলে দেন।

পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাকে দুবছরের কারাদণ্ড দেয়া হয়।