রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার
নরসিংদীর ঘোড়াশালে রেললাইনের উপর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
আকাশী রংয়ের শার্ট ও খাকি রংয়ের ফুল প্যান্ট পরা ওই যুবকের (১৮) পরিচয় জানা যায়নি। তবে শার্টের পকেটের উপর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের মনোগ্রাম ছিল বলে জানান তিনি।
এসআই মো. আদম আলী শেখ বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে রেললাইনের উপর ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যার দিকে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
