সাতক্ষীরায় ‘পরকীয়ার জেরে’ খুন
সাতক্ষীরা সদর উপজেলায় স্ত্রীর ‘পরকীয়া সম্পর্কের জেরে’ এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওই সময় তার স্ত্রীও ঘরে ছিলেন। হামলাকারীকে ঠেকাতে গিয়ে তিনিও আহত হন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, বেশ কিছুদিন আগে সদর হাসপাতালে সন্তানের চিকিৎসা চলাকালে আবুল হাসানের স্ত্রীর সঙ্গে আশাশুনি উপজেলার প্রতাপনগরের এক ব্যক্তির সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন গোপনে দেখা করার এক পর্যায়ে আবুল হাসান বিষয়টি জানতে পেরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেন।
“ভোরের দিকে কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় আবুল হাসানকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ ও একটি চাপাতি উদ্ধার করেছে। ব্যাগের মধ্যে একটি করে শার্ট, প্যান্ট ও লুঙ্গি ছিল বলে জানিয়েছেন ওসি।
তিনি বলেন, হত্যাকারীকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
