ফুলগাজী উপ-নির্বাচন: প্রতীক পেলেন মিনারসহ তিন প্রার্থী
একরামুল হক একরাম হত্যাকাণ্ডের পর ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের শূন্য পদের উপ-নির্বাচনে হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বিএনপি নেতা মাহাতাবউদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারসহ প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী প্রতীক পেয়েছেন।
প্রার্থীদের মধ্যে মিনার পেয়েছেন ‘আনারস’, আওয়ামী লীগসমর্থিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম পেয়েছেন ‘দোয়াত-কলম’ ও স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম পেয়েছেন ‘কাপ-পিরিচ’।
সোমবার বিকালে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটানিং কর্মকর্তা মো. এনামুল হক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
মিনার চৌধুরী কারান্তরীণ অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিক হাসপাতালে রয়েছেন।
আগামী ২১ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা ফেনীর জ্যেষ্ঠ বিচারিক আদালতে ৫৬ জনকে আসামি করে অভিযোগ পত্র দাখিল করে। হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ২৭ জনের মধ্যে ১৬ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
