২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে সাত পরিবারের ১৪টি বসতঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, সোমবার ভোরের দিকে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধাইজান গ্রামের আবুল কালামের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে আসবাবপত্র, কৃষি পণ্য ও নগদ টাকা পুড়ে যাওয়ার পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বেশ কয়েকটি গবাদি পশু।

ক্ষতিগ্রস্তদের উদ্ধৃত করে গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য রাজিকুল ইসলাম বলেন, আগুনে কালাম ছাড়াও এমদাদুল হক, ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, মোস্তাফিজার রহমান, ওহিদুল ইসলাম ও মাহাতাব উদ্দিনের ১৪টি বসতঘর পুড়ে গেছে। এসব ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ধান, চাল ও পাটসহ বিভিন্ন কৃষি পণ্য পুড়ে ছাই হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বেশ কয়েকটি গবাদি পশু।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক বাহিনীর ফরহাদ হোসেন।

গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব কুমার রায় জানান, সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে একশ'কেজি চাল বরাদ্দ দেয়া হয়েছে।