২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ফ্রিজ কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুর সিটি করপোরেশনের লতিফপুর এলাকায় ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 02:28 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

সোমবার সকালে ‘কুল টেক’ নামে ওই ফ্রিজ তৈরির কারখানায় আগুনে পুড়ে যায় বেশ কিছু মালামাল।

ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকার সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের চক্রবর্তীর লতিফপুর এলাকায় ফ্রিজ তৈরির কারখানার গুদামে আগুন লাগে। ফ্রিজের গ্যাস ওয়েল্ডিং থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে গুদামে  থাকা  তৈরি ফ্রিজ, মেশিনারিজ, কমপ্রেসারসহ ফ্রিজ  তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। পরে ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।