২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি কর্মচারীকে অপহরণের অভিযোগ

বান্দরবান জেলার রুমা উপজেলা নির্বাচন কার্যালয়ের এক কর্মচারী ঢাকায় অপহৃত হয়েছেন বলে পুলিশকে অভিযোগ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 11:15 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

অফিস সহায়ক মো. বিল্লাল হাওলাদারকে অপহরণের অভিযোগ তুলে রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী বেবী আক্তার।

তিনি রোববার তা নির্বাচন কমিশন সচিবকে লিখিতভাবে জানিয়েছেন বলে ইসি কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন।

বেবী আক্তার রাজধানীর বেইলি রোডের পিডব্লিউডি স্টাফ কোয়ার্টারে থাকেন। সেখান থেকে গত মঙ্গলবার তার স্বামীকে তুলে নেয়া হয় বলে বেবী জিডিতে জানিয়েছেন।

ইসি সচিবকে লেখা চিঠিতে তিনি বলেছেন, ভোর ৫টার দিকে কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে পিস্তল দেখিয়ে বিল্লাল হাওলাদারকে নিয়ে যায়।

এ ঘটনায় ‘উপযুক্ত’ তথ্য-প্রমাণ পেলে মামলা করবেন বলেও উল্লেখ করেছেন বেবী।

তিনি জানিয়েছেন, বিষয়টি বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তাকেও জানানো হয়েছে।