২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে সাড়ে ১৩ কেজি সোনা আটক

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ১১৫টি সোনার বারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:30 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

গ্রেপ্তার বেলাল উদ্দিন (২৬) ওমান এয়ারওয়েজের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতা উদ্দিন আহমেদ জানান, রোববার সন্ধ্যায় বিমানবন্দর থেকে বের হওয়ার পর বেলালকে তল্লাশি করে ১৩ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১১৫টি স্বর্ণবার এবং ১৭৫ গ্রাম অলঙ্কার পাওয়া যায়।

বিমানবন্দর কাস্টমসকে ফাঁকি দিয়ে সোনার বার ও অলঙ্কারগুলো বের করে আনতে পারলেও বাইরে এসে র‌্যাবের হাতে ধরা পড়েন বলে মিফতা উদ্দিন জানান। 

তিনি বলেন, উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক সাড়ে ছয় কোটি টাকা।