২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ শিবিরকর্মী গ্রেপ্তার

বন্দর নগরীর একটি স্কুলে সাংগঠনিক কার্যক্রম চালানোর সময় ছাত্র শিবিরের  দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 08:29 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

রোববার দুপুরে সরকারি মুসলিম হাই স্কুল থেকে গ্রেপ্তাররা হলেন- আসাদ উল্লাহ (২২) ও আসিফ ইকবাল (১৮)।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

স্কুল শুরুর আগে ওই দুজন শিক্ষার্থীদের নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল বলে জানান তিনি।