ময়মনসিংহে ২ রেস্তোরাঁর জরিমানা
ময়মনসিংহ শহরের দুটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুটি রেস্তোরাঁ হলো- শহরের সিকেঘোষ রোডের সাম্পান ও জিলা স্কুল রোডের মেহেরবান।
রোববার সকাল ১১টায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাশ শুভ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপরিছন্ন ও পচা খাবার বিক্রি করায় বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশের আওতায় ওই দুই রেস্তোরাঁ কর্তৃপক্ষকে জরিমানা করা হয়।
