ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের শম্ভুগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন।
নিহতরা হলেন, এসহাক ও শাকিল।
আহত দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি ফজলুল করিম বলেন, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী এসহাক নিহত হন। আহত হয় আরো পাঁচ আরোহী।
আহতদের মধ্যে গুরুতর তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল।
