মুন্সীগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলায় একটি মাইক্রোবাস থেকে ৩১২ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
গজারিয়া থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, শনিবার সকালে উপজেলার তেঁতুইতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাস থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
তিনি জানান, কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে মহাসড়কে মাইক্রোবাসটি তল্লাশির জন্য আটক করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা তিন জন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ নজরুলকে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যায়।
পরে মাইক্রোবাসের আসনের নিচে রাখা বস্তায় ফেনসিডিলগুলো পাওয়া যায়।
