ভোলায় অটোরিকশার ধাক্কায় নিহত ১
ভোলা সদরে অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরো দুই আরোহী আহত হন।
আহত হেলাল (৩২) ও সুমনকে (২৫) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, দুপুরে ভেলুমিয়া এলাকা থেকে একটি অটোরিকশা ভোলা শহরের দিকে যাওয়ার সময় বারতারিখ এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক নিহত হন।
ভোলা মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল দে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে অটোরিকশাটি আটক এবং লাশ উদ্ধার করেছে।
তবে পুলিশ আসার আগেই অটোরিকশা চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
