২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নসিমন উল্টে নিহত ২ 

সিরাজগঞ্জে নসিমন উল্টে চালকসহ দুই জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার বিকাল ৪টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার বাসুরিয়া গ্রামের বাসিন্দা নসিমন চালক আলী আশরাফ (৪৫) ও যাত্রী একই এলাকার আব্দুলের ছেলে শাহাদত হোসেন (২৮)।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, নসিমনটি বাসুরিয়া থেকে ১৫/২০ জন বিয়ের যাত্রী নিয়ে তবারি পাড়া যাচ্ছিল। পথিমধ্যে ধানগড়া ব্রিজ অতিক্রম করার সময় উল্টে রাস্তার উপর পড়ে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয় ও অন্তত ১২জন আহত হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।