২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবি পরিচয়ে তুলে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

সদর থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনার সময় ওই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়।

আহত মোবারক হোসেনকে (৩৫) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার দিঘী ইউনিয়নের কুটাই গ্রামের মৃত বাহাদুরের ছেলে মোবারক কাঠের ব্যবসা করেন।

এসআই শাহ আলম বলেন, সকালে ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখা থেকে পাঁচ লাখ টাকা তুলে টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন মোবারক।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় পাঁচ-ছয়জন ব্যক্তি একটি মাইক্রোবাস থেকে নেমে ওই টেম্পোর গতিরোধ করে।

এরপর নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা মোবারককে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাকে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া এলাকায় তাকে ফেলে যায় বলে এসআই শাহ আলম জানান।