ভাওয়াল রাজদীঘি হচ্ছে ‘পর্যটন কেন্দ্র’
গাজীপুরে ভাওয়াল রাজপরিবারের পরিত্যক্ত দীঘিটি সংস্কার ও দখলমুক্ত করে তৈরি করা হচ্ছে পর্যটন কেন্দ্র।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মো. নূরুল ইসলামসহ দিঘীটি পরিদর্শন করে এ কথা জানান।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ভাওয়াল রাজার দিঘীটি পড়ে রয়েছে। কতিপয় দখলদার বিভিন্ন সংগঠনের নামে দিঘীর পাড়ের কিছু অংশ দখল করে নিয়েছে।
শীঘ্রই দিঘীটি দখল মুক্ত করে তা বিনোদন ও পর্যটন কেন্দ্র নির্মাণের কাজ শুরু করা হবে।
এ লক্ষ্যে ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
প্রকল্পটিতে দিঘীটির চারপাশে হাঁটার জন্য প্রশস্ত রাস্তা, বসার স্থান, দীঘির পানিতে সাঁতার কাটা ও নৌকা চালানোসহ বিভিন্ন রকম বিনোদনের ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসক আরো জানান, নগর ভবনের পাশের পুকুরটিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ নয়ন ও তার স্ত্রী তাসলিমা নয়ন দুঃস্থ নারী কল্যাণ সমিতি ও দুঃস্থ মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির নামে মাটি ভরাটের কাজ করছে বলে অভিযোগ পান।
এ অভিযোগ পেয়ে তিনি বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শনে আসেন।
