২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বেকসুর খালাস মহিলা দলের সভানেত্রী

দ্রুত বিচার আইনে পুলিশের একটি মামলা থেকে খালাস পেয়েছে চট্টগ্রাম নগর মহিলা দলের সভানেত্রীসহ ছয়জন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া তাদের খালাস দেন।

খালাসপ্রাপ্তরা হলেন মহিলা দলের সভানেত্রী ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, মনোয়ারা বেগম মনু, সাঈদা বোরহান, সাঈমা হক, নুরজাহান বেগম ও কোহিনুর আক্তার।

মামলার আইনজীবী আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১২ সালের ২৪ এপ্রিল আগ্রাবাদ মোড়ে গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

একই সময়ে ডবলমুরিং থানার এসআই মজিবুর রহমান বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেন।

তিনি জানান, এমামলায় ছয়জনকে অভিযুক্ত করে ৫ মে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকবর হোসেন।

রাষ্ট্রপক্ষের ছয়জন সাক্ষির সাক্ষ্য গ্রহণ শেষে আদালত অভিযুক্তদের বেকুসুর খালাস দেয় বলে জানান আইনজীবী সাত্তার।