২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাতবোমা উদ্ধার এবং ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 02:01 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এএসপি রেজা জানান, শনিবার রাতে সদরের মহারাজপুর চৌধুরীর মোড় ও শিল্পকলা একাডেমি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- পাবনা জেলার মন্দ্রেপুর গ্রামের সেলিম মণ্ডল (৩৬) ও উৎপল কর্মকার (২৬)।

এএসপি রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে চৌধুরীর মোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৪টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।”

“এর আগে রাত সাড়ে ১০টার দিকে শহরের শিল্পকলা একাডেমি এলাকায় খৈল বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৭০ বোতল ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার হয়। এসময় আটক করা হয় সেলিম মন্ডল ও উৎপল কর্মকারকে।”

খৈলসহ ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।