২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী রোববার

আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের দশম মৃত্যুবার্ষিকী রোববার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 01:48 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

২০০৪ সালের ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আইভি।

৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ অগাস্ট মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এই সহধর্মিনী।

ওই হামলায় তিনি ছাড়াও নিহত হন আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মী। আহত হন অসংখ্য।

এদিকে আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে রোববার বাদ আছর প্রয়াতের নিজস্ব বাসভবনে (আইভি’স লিগ্যাসি, বাড়ি-২২, রোড-১০৮, গুলশান-২) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আইভি রহমানের ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন মিলাদ ও দোয়া মাহফিলে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

পুরনো খবর:

গ্রেনেড হামলার ১০ বছর