২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ অগাস্টের পর দেশকে জঙ্গিবাদী করার তৎপরতা শুরু: বাদশা

১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর বাংলাদেশকে ক্রমাগত জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার তৎপরতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2014, 07:40 PM

Updated : 25 Apr 2022, 04:35 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা শাখার কর্মীসভায় এ মন্তব্য করেন সংসদ সদস্য বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর এই তৎপরতা আরো বহুগুণে বৃদ্ধি পায়।

জামায়াতকে বিএনপির মূলশক্তি উল্লেখ করে বাদশা বলেন, “জামায়াত আর বিএনপি নামে দুই দল হতে পারে কিন্তু তাদের নীতি-আদর্শ ও রাজনৈতিক মূল্যবোধে তেমন কোনো পার্থক্য নেই।”

ওয়ার্কার্স পার্টি চট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক এমরান, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সামশুদ্দিন খালেদ সেলিম, চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ইন্দ্র কুমার নাথ ও শরীফ চৌহান, জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম ও চট্টগ্রাম জেলা যুবমৈত্রীর সাধারন সম্পাদক কায়সার আলম।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।