বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দক্ষিণ চাপাদহ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, জেলহক বেপারির স্ত্রী মানিকজান বেগম (৪০) ও তার শাশুড়ি দেলবানু বেগম (৬৫)।
গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
কূপতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার মৃতদের পরিবারের বরাত দিয়ে জানান, দেলবানু বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলের স্ত্রী মানিকজান বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মুত্যু হয়।
