২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

রাজধানীর আফতাবনগরের একটি মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 11:00 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

মোহাম্মদ আক্তার নামের ৩০ বছর বয়সী ওই যুবকের দাবি, দুই দিন আগে টাকার জন্য তাকে অপহরণ করা হয়।

আক্তার আফতাবনগর এলাকায় একটি রড আয়রনের দোকানে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।

বেলাল নামের এক ব্যক্তি মঙ্গলবার সকাল ৭টার দিকে আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই মো. হায়দার আলী বলেন, “আক্তার বলছে, মাইনুল ও ফারুক নামে দুই যুবক রোববার বিকালে তাকে ধরে নিয়ে হাত-পা বেঁধে একটি ঘরে আটকে রাখে এবং এক লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে মঙ্গলবার সকালে তাকে হাত-পা বাঁধা অবস্থায় আফতাবনগর মেরাদিয়া মাঠের কাছে ফেলে দিয়ে চলে যায়।”

বাড্ডা থানার ওসি এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আক্তারের বক্তব্য যাচাই করে দেখা হচ্ছে।

ওসি জানান, আক্তার অপহরণের কথা বললেও তার বিষয়ে থানায় কোনো জিডি হয়নি, কেউ ফোনেও কিছু জানায়নি।