২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 02:26 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

বায়েজিদ থানার এসআই স্বপন কুমার সাহা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার হয়।

নিহতের নাম লিপি বেগম (২২)। তার স্বামীর নাম মুরাদ মিয়া। সাত/আট মাসের একটি ছেলে সন্তান রয়েছে এই দম্পতির।

এসআই স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা এসেছি। নিহতের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন সবাই পালিয়ে গেছে।”

নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হবে বলেও তিনি জানান।

তবে নিহতের বাসার দরজা খোলা অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বাসাটিতে নিহত লিপির এক দেবর ও শ্বশুর-শাশুড়িও থাকতেন।