জামালপুরে ১০ গ্রাম প্লাবিত
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানান, সোমবার সকালে যমুনার বাহাদুরাবাদ পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, পাথশি ও বেলগাছা ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।
এসব এলাকার মানুষ বিভিন্ন বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিতে শুরু করেছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এ প্রকৌশলী।
</div> </p>
