খুলনায় ২ ‘ডাকাত’ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
খুলনার ফুলতলা উপজেলায় শনিবার রাতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বন্দুক ও গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রোকনুজ্জামান জানান, গোপন সংবাদে ডিবি পুলিশ জানতে পারে ফুলতলা বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত।
এরপর রাত সাড়ে ৩টার দিকে ওই বাজারে পুলিশ অভিযান চালায়।
তাদের কাছ থেকে একটি বিদেশি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, চারটি রাম দা, বেশ কয়েকটি চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফুলতলা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
