২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে এক ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 02:04 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

রোববার ভোরে উপজেলার রশিদ দেওহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মির্জাপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে গলায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যার পর মৃতদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।

লাশের পাশ থেকে একটি পিস্তলের লাইসেন্স পাওয়া গেছে জানিয়ে তিনি আরো বলেন, লাইসেন্সটি কুষ্টিয়ার দৌলতপুর থানার আদাবাড়ি গ্রামের এএমএ জামানের।