২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ৬ তলা ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মগবাজারে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 01:20 PM

Updated : 13 Oct 2022, 12:28 PM

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, রোববার বেলা ১টার দিকে এসকে টাওয়ার নামের ওই ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণও জানাতে পারেননি অগ্নি নির্বাপক কর্মীরা।