২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পিস্তলসহ আটক ২

লালমনিরহাট সদরের মোগলহাট ইউনিয়নে অভিযান চালিয়ে পিস্তলসহ দুইজনকে হাতেনাতে  আটক করেছে মাদকবিরোধী অভিযানে থাকা ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 12:25 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

আটকরা হলেন, মাহফুজ রহমান(৩৫) ও নবিয়ার রহমান(৪৫)। মাহফুজ সদর উপজেলার সাপ্টিবাড়ি এলাকার গিলাবাড়ি গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং নবিয়ার দুড়াকুটি এলাকার আমজাদ হোসেন ছেলে।

শনিবার রাতে লালমনিরহাটের মোগলহাটের দুরাকুঠি ব্রিজের কাছে অভিযান চালিয়ে পিস্তলসহ ওই দুইজনকে আটক করা হয় বলে লালমনিরহাট এএসপি (সার্কেল) মো. আদিবুল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাইফুর রহমান ও ছানাউল ইসলামের নেতৃত্বে ১৬ আনছার ব্যাটালিয়ন সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে দুরাকুঠি ব্রিজে অভিযান চালায়।

"এসময় মাহফুজ ও নবিয়ারকে তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, এক বোতল বিদেশি মদসহ একটি মটরসাইকেল উদ্ধার করে তারা।"

পুলিশ কর্মকর্তা আদিবুল জানান, রাতেই আটকদের জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।