গ্যাস গ্রেনেড সরবরাহ, পুলিশ সদস্য রিমান্ডে
ভাংচুর মামলার এক আসামিকে গ্যাস গ্রেনেড সরবরাহের অভিযোগে গ্রেপ্তার পুলিশের এক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রিমান্ডে নেয়া কনস্টেবল মুনিরুজ্জামান কাজল রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
মহানগর হাকিম মারুফ হোসেন শনিবার তাকে রিমান্ডে নেয়ার অনুমতি দেন বলে আদালত পুলিশের উপপরিদর্শক মাহমুদুর রহমান জানিয়েছেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাঈদুর রহমান জানান, র্যা বের হাতে গ্রেপ্তার একজনের কাছে গ্যাস গ্রেনেড সরবরাহের অভিযোগে মুনিরুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ অগাস্ট র্যা ব-৩ এর একটি দল একটি গ্যাস গ্রেনেডসহ তৌহিদুল ইসলাম ও মেহেদী হোসেন জুয়েল নামে দুই জনকে গ্রেপ্তার করে।
ওই দুজনকে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দের সময় মুক্তাগাছা থানার ভাংচুর মামলার আসামি তৌহিদের কাছে পুলিশ কনস্টেবল মুনিরুজ্জামান গ্যাস গ্রেনেড বিক্রির জন্য সরবরাহ করেন বলে ডিবিকে মৌখিকভাবে জানায় র্যা ব।
র্যা বের এই অভিযোগ আমলে নিয়ে মুনিরকে গ্রেপ্তার ও বরখাস্ত করা হয় বলে মহানগর পুলিশ জানায়।
