২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত সাত জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শনিবার বিকালে হাটফাজিলপুরে এ সংঘর্ষে আহতদের মধ্যে স্বপন ও আজাদ নামে দুই পুলিশ কনস্টেবল রয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

শৈলকুপা থানার ওসি সগির মিয়া জানান, আবাইপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়াম্যান আমজাদ মোল্লা ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মৃধার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল।

বিকালে টাকা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের সমর্থকরা ঢাল শরকি, লাঠিসোটা রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে পুলিশ ১০ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়।