গাজীপুরের তরুণীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে এক তরুণীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গিলাশ্বর এলাকার আব্দুল মান্নানের মৎস্য খামারের দক্ষিণ-পূর্ব পাশের সীমানা প্রাচীরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাচীরের পিলারের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশটি ঝোলানো ছিল জানিয়ে তিনি বলেন, “ওই তরুণীর পিঠের মাঝখানে ও গলায় কালো কালো দাগ রয়েছে। পরনে হালকা গোলাপি রংয়ের সালোয়ার ও সবুজ রংয়ের কাজ করা কামিজ ছিল।”
